চ্যানেল :দেশ টিভি (নাটক)
প্রচার সময় :আজ রাত ৭টা ৪৫ মিনিট
অভিনয় :জয়ন্ত চট্টোপাধ্যায়, নাজনিন হাসান চুমকি, ইন্তেখাব দিনার, গোলাম ফরিদা ছন্দা, মাহমুদ আলম, সুকন্যা প্রমুখ
ব্যস্ত বাবা-মায়ের ক্লাস থ্রি-পড়ুয়া মেয়ে মৌমিতা। স্কুলের বাইরে মৌমিতার সময় কাটে নগর সভ্যতার আধুনিক সংস্করণ একটি বিশাল ফ্ল্যাট বাড়িতে। চাকরিজীবী বাবা-মায়ের একমাত্র সন্তান মৌমিতার দেখভালের জন্য একজন বয়স্ক গৃহকর্মী আছে, আর লেখাপড়ার জন্য একজন কাঠখোট্টা টাইপ শিক্ষিকা আসেন প্রতিদিন সন্ধ্যায়। উঁচু ভবন থেকে কোমলমতি মৌমিতার মন পড়ে রয় নিচতলার বাসিন্দা শেফালিদের কাছে।
