চ্যানেল নাইনে আজ রাত ৮টা ২০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘ছাপা খানায় একটি ভূত থাকে’। আনিসুল হকের রচনা ও সকাল আহমেদের পরিচালনায় এতে অভিনয় করেছেন—ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, রিফাত চৌধুরী প্রমুখ। গল্পে দেখা যাবে—কায়সারুল হক, পত্রিকায় চাকরি করেন। স্বনামধন্য গল্পকারও বটে। পরিবার বলতে শুধু স্ত্রী তামান্না। স্ত্রীর শাসনের কারণেই অন্যান্য লেখকদের মতো গভীর রাত অবধি লেখার সুযোগ হয় না কায়সারুল হকের। ১১টার মধ্যেই ঘুমান তিনি। ভোরবেলা উঠে লিখতে বসেন। প্রতিদিনের মতো আজও কায়সারুল হক রাত ১১টায় ঘুমোতে যাচ্ছেন কিন্তু হঠাত্ করে ভোরবেলা বেজে ওঠে কলিংবেল। স্বামী-স্ত্রী দুজনেই চমকে ওঠে। এত রাতে তো কারো আসার কথা নয়। তামান্নার তাড়ায় কায়সারুল হক দরজা খুলতে যান। জিজ্ঞেস করেন ওপাশে কে?
