মুখোশ জীবন

আপডেট : ১৩ আগস্ট ২০১৩, ১৮:১৪
চ্যানেল :এনটিভি প্রচার সময় :আজ রাত ১১টা ১৫ মিনিটে অভিনয় :তৌকীর আহমেদ, বিপাশা হায়াত, কুমকুম হাসান প্রমুখ। এনটিভিতে আজ রাত ১১টা ১৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘মুখোশ জীবন’। মাহমুদ দিদারের রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন- তৌকীর আহমেদ, বিপাশা হায়াত, কুমকুম হাসান প্রমুখ। নিরুপার স্বপ্ন ছিল একজন বড় আর্টিস্ট হবে। আনালের সাথে সংসার ধর্ম করতে এসেই সে বাণিজ্যিক মুখোশ আঁকিয়ে হয়। আর্টিস্ট হয়ে উঠে না। আনাল চায় স্ত্রীর আঁকাআঁকির ক্ষমতাকে কাজে লাগিয়ে ব্যবসা জমাতে। একদিন হ্যালোইন উত্সবের জন্য কিছু বীভত্স মুখোশের অর্ডার করে এক ক্লায়েন্ট। বিকৃত, বীভত্স মুখচ্ছবি নিরুপা আঁকতে চায় না। সে ভীষণভাবে এর প্রতিবাদ করে। কিন্তু আনাল চায় মুখোশগুলো ডেলিভারি দিয়ে বেশ কিছু অর্থ হাতিয়ে নিতে। নিরুপাকে বাধ্য করা হয় আঁকতে। সে তার পিছনের জীবনে ফিরে যায়। এ এক অন্ধকার জগত্। যে কথা সে কাউকে বলেনি।