কোন একদিন গোধুলী লগ্নে,
তোমার সাথে আমার আলাপন,
তুমি আমাকে শ্রাবনের বর্ষন দেখে প্রশ্ন করেছিলে,
আমার কান্না কি তুমি দেখতে পাও?
সত্য বলতে পারিনি, বাংলার বুকে অজস্র ঋণের বোঝা
নিয়ে নবজাতক শিশুর কান্নার প্রতিচ্ছবি তুমি।
তুমি সমুদ্র ভালোবাসো
প্রশ্ন করেছিলে সমুদ্রের উম্মেদনা আমি ভয় পাই কিনা?
উত্তর জানা নেই, কেননা, বেঁচে থাকবার মৌলিক
অধিকার আজ লংগিত পূজিবাদী সমাজের কাছে।
ফাগুনের আগুন ঝরা দুপুরে তুমি বিচলিত
প্রশ্ন করেছিলে আমি কেন জানতে চাইনা?
সে সাহস আমার নেই
কর্মখালি নেই নোটিশ বোর্ডের শব্দগুলো অজস্র
বেকার যুবকের বিবর্ণ স্বপ্নের ধুসর হাহাকার
ঠিক যেন আগুনলাগা দুপুর।
মেঘের গর্জন তুমি ভয় পাও আমি জানি
হরতাল, বিড়্গোভ, চাঁদাবাজি গুম হত্যা
অগনিত গ্রেনেড হামলা তোমার বুকের রক্তে
রঞ্জিত একখন্ড বেদনার আর্তনাদ
তুমি প্রজাপতি ভালোবাসো প্রশ্ন করিনি কেন?
এভারেষ্ট বিজয়, নোবেল শান্ত্মি পুরস্কার
তোমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছে বলে
তোমার এত সব কষ্টের উত্তর আমার জানা নেই
শুধু চাই ,দু:খী জনতার সম্ভবনার মিছিলে মুখরিত হোক
“ও আমার দেশের মাটি
তোমার পরে ঠেকায় মাথা ”।
