৩০ বছরে পা রাখলো ইসলামী ব্যাংক। ১৯৮৩ সালের ১২ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। লাভ-লোকসানে অংশীদারিত্বের ভিত্তিতে সুদ থেকে সম্পূর্ণ মুক্ত থেকে। প্রচলিত ব্যাংকিং ধারা থেকে ইসলামী ব্যাংক পৃথক একটি ব্যবস্থা প্রবর্তনের প্রচেষ্টায় নিয়োজিত। কেন্দ্রীয় ব্যাংকসহ সকল নিয়ন্ত্রক সংস্থার নীতিমালার আলোকে ব্যাংক পরিচালনার ফলে এরই মধ্যে এ ব্যাংক দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছে। সামাজিক উন্নয়নমূলক নানা কর্মকাণ্ডের ফলে সব ধর্ম, বর্ণ ও পেশার মানুষ এ ব্যাংকের সেবা নিচ্ছে। বর্তমানে ২৭৯টি শাখার মাধ্যমে প্রায় কোটি গ্রাহকের মানসম্মত সেবা দিয়ে যাচ্ছে ইসলামী ব্যাংক। শ্রমঘন ও কর্মসংস্থানমুখী বিনিয়োগের মাধ্যমে শিল্প-বাণিজ্য প্রসার, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য দূরীকরণ, নারীর ক্ষমতায়ন, মানুষের জীবনমানের উন্নয়ন, সিএসআর কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্যসেবা, শিক্ষা বিস্তার, শিল্প-সংস্কৃতি ও খেলাধুলার উন্নয়ন এবং সবুজায়নে ইসলামী ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। —প্রেস বিজ্ঞপ্তি
