পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীরের নেতৃত্বে সোমবার বিসিক শিল্প এলাকা, শিবপুর, নরসিংদী ঠিকানায় অবস্থিত গ্রীণ বাংলা হোমটেক্স ইন্ড্রাঃ লিঃ নামক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালককে পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরে তলব করে শুনানি গ্রহণান্তে পরিবেশগত ক্ষতিসাধনের জন্য ৬ লাখ টাকা জরিমানা করা হয়। উক্ত কারখানায় তোয়ালে ডাইং কার্যক্রমের ফলে সৃষ্ট তরলবর্জ্য অপরিশোধিত অবস্থায় কারখানার প্রধান ড্রেনের মাধ্যমে সরাসরি পার্শ্ববর্তী হাড়ীধোঁয়া নদীতে নির্গমন করে পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার ক্ষতিসাধনের জন্য এ ক্ষতিপূরণ ধার্য করা হয়। খবর প্রেস বিজ্ঞপ্তির। শুনানিতে অংশগ্রহণকারী বর্ণিত প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত প্রতিনিধি তাদের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন।
