গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় পুলিশ নিহত

আপডেট : ১৩ আগস্ট ২০১৩, ২১:৫১
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গতকাল মঙ্গলবার দায়িত্ব পালনকালে দ্রুতগামী বাসের ধাক্কায় মনজের আলী (৪৮) নামের হাইওয়ে থানার একজন পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। সে দিনাজপুর কোতয়ালী থানার বড় গুড়গোলার মৃত মোহাম্মদ আলীর পুত্র। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হাইওয়ে থানার সন্নিকটে বগুড়ামুখি অজ্ঞাতনামা একটি যাত্রীবাহী বাস কর্তব্যরত মনজের আলী (কং নং-২৫৮) কে ধাক্কা দিলে সে গুরুত্বর আহত হয়। এ অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘাতক বাসটি আটক করতে পারেনি।