রেকিট বেনকিজার শ্রীলঙ্কা-বাংলাদেশ অঞ্চলের নতুন এম.ডি

আপডেট : ১৪ আগস্ট ২০১৩, ২০:০১
রিয়াজুল চৌধুরী রেকিট বেনকিজার এর শ্রীলঙ্কা-বাংলাদেশ ক্লাস্টার এর ব্যবস্থাপনা পরিচালক পদে নিযুক্ত হয়েছেন। ইতিপূর্বে তিনি রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে কর্মরত ছিলেন এবং ২০০৮-২০১০ সাল পর্যন্ত রেকিট বেনকিজার শ্রীলঙ্কার ব্যবস্থাপনা পরিচালক এর দায়িত্ব পালন করেছিলেন। তিনি ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ এ যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। - প্রেস বিজ্ঞপ্তি