বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত ক্যাটরিনা

আপডেট : ১৪ আগস্ট ২০১৩, ২০:৩৮
বিয়ের প্রস্তুতিতে এখন বেজায় ব্যস্ত সময় কাটাচ্ছেন বলিউডের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা ক্যাটরিনা কাইফ। তবে নিজের বিয়ে নয়! ক্যাটরিনা কাইফের বোন নাতাশার বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত তিনি। আগামী সেপ্টেম্বরে লন্ডনে বিয়ের অনুষ্ঠিত হবে। আর বোনের বিয়ের উদ্দেশ্যেই কনে তৈরির সমস্ত দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। কনের পোশাক থেকে শুরু করে সাজসজ্জ পর্যন্ত সবকিছুই দেখছেন ক্যাটরিনা কাইফ।