সাইফুল্লাহ মাহমুদ দুলালের ‘জাদুকর’

আপডেট : ১৪ আগস্ট ২০১৩, ২০:৩৯
বিটিভিতে আগামী ১৭ আগস্ট রাত ৮টার খবরের পর প্রচারিতব্য বিশেষ নাটক ‘জাদুকর’। লিখেছেন সাইফুল্লাহ মাহমুদ দুলাল। নাটকের গল্পে দেখা যাবে—নূরুদ্দির জন্ম ১৯৫২ সালে। তাই নিজের ছেলের নাম রেখেছে বর্ণ, আর মেয়ের নাম মালা। ১৯৭১ সালে বর্ণ-মালাকে রেখে যুদ্ধে চলে যায় নূরুদ্দি। শহীদ হয়। স্বাধীনতার পর নানান প্রতিকূলতায় পড়ে বর্ণের মনে প্রশ্ন জাগে, তার বাবা কেন যুদ্ধে গিয়েছিল? কার ডাকে সাড়া দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে। কোন সে জাদুকর? যার মন্ত্রে মুগ্ধ হয়ে জীবন দিল নুরুদ্দি। ঘটনাক্রমে সেই ক্ষমতাবান জাদুকরকে দেখার জন্য কিশোর বর্ণ ৩২ নম্বর ধানমণ্ডির উদ্দেশ্যে ঢাকায় রওনা হয়। এতে অভিনয় করেছেন—জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী প্রমুখ।