ঈদ উপলক্ষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নেতা-কর্মীদের সাথে নির্বাচনী প্রচারণার কাজ সেরে নিচ্ছে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সম্ভাব্য প্রার্থীরা।
নেতা-কর্মীদের সাথে কুশল বিনিময় ছাড়াও সাধারণ মানুষের মাঝে ঈদ কার্ড, শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনি বিতরণ করছেন। নেতা-কর্মীদের ছবি সম্বলিত পোষ্টার, ব্যানার, ঈদ কার্ড, শোভা পাচ্ছে ডোমার শহরের সর্বত্র। শুধু ডোমার শহরেই নয়, উপজেলার হাট বাজারে যে কোন রাস্তার পার্শ্বে একই অবস্থা।
