১৯৯৭ সালে জয় করা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে মাঝে একটা গুজব উঠেছিল। মূল ট্রফিটি সংরক্ষিত আছে দুবাইয়ে আইসিসি’র সদর দপ্তরে। আর গত মঙ্গলবার এই ট্রফিটির রেপ্লিকা পেল বাংলাদেশ। ছবিতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসনের কাছ থেকে ট্রফি নিচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী।
