চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে পাকিস্তানের ফয়সালাবাদ উলভসকে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টের বাছাই পর্বে খেলতে দেয়ার আগে ভারত পরিস্থিতি খতিয়ে দেখবে। ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার কারণে বর্তমানে দেশ দুটির মধ্যে চলছে সম্পর্কের টানাপোড়েন। এ নিয়ে উভয় দেশের অভ্যন্তরীণ রাজনীতিও বেশ উত্তপ্ত হয়ে উঠেছে।
এদিকে ১৭ সেপ্টেম্বর থেকে চ্যাম্পিয়ন্স লিগের খেলাগুলো শুরু হবে। তাই চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে পাকিস্তানের দলটিকে খেলতে আসার অনুমতি দেয়ার আগে পরিস্থিতি অত্যন্ত ‘সতর্কতার সাথে পরীক্ষা’ করবে ভারত সরকার। —বাসস
