সর্বাধিক টিভি লাইভে বাপ্পা মজুমদার

আপডেট : ১৫ আগস্ট ২০১৩, ২০:৪৪
এবারের ঈদে দীর্ঘদিন পর সর্বাধিক লাইভ অনুষ্ঠানে গান গাইলেন বাপ্পা মজুমদার। এ নিয়ে দর্শক-শ্রোতারাও বেশ কথা বলেছেন। আলোচনার পাশাপাশি সমালোচনাতেও মুখর হয়েছেন। তবে বিভিন্ন চ্যানেলে বাপ্পা মজুমদার তার নিয়মিত জনপ্রিয় গানের মুগ্ধতায় দর্শকদের মুগ্ধ করে রেখেছেন। এর বাইরে এলিটার সাথে বাপ্পা মজুমদারের সাথে একটি শো ছিল উল্লেখ করার মতো। পাশাপাশি এই রেকর্ডসংখ্যক লাইভে অংশ নেওয়ার কারণে আপাতত কিছু বিশ্রামে থাকতে চান। উল্লেখ্য, এবারের ঈদে বাপ্পা মজুমদার তার নতুন কোনো গানে না থাকলেও টিভি লাইভেও সরব থাকেন। পাশাপাশি সর্বশেষ তার ‘বেস্ট অব বাপ্পা’ অ্যালবামের পর এই ধারার আরও কয়েকটি সিক্যুয়েল তৈরি করবেন বলে ঘোষণা দেন তিনি। বাপ্পা ভক্তরা তাই তার এই নতুন ধারার সিক্যুয়েলের অপেক্ষায় থাকতে পারেন।