গতকাল মুক্তি পেল ২০১০ সালের আলোচিত ও জনপ্রিয় ছবি ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বাই’-এর সিক্যুয়াল ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বাই দোবারা’। মূলত এটি ৯ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু শাহরুখের ‘চেন্নাই এক্সপ্রেস’ ওইদিন মুক্তি পাওয়া এবং শাহরুখের অনুরোধেই এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয় এই ছবিটির মুক্তির তারিখ। এবারের সিক্যুয়ালের সকল অভিনয় শিল্পীদেরও পরিবর্তন করা হয়েছে। যেমন অজয় দেবগনের বদলে অভিনয় করেছেন অক্ষয় কুমার, ইমরান হাশমির বদলে ইমরান খান। অন্যদিকে কঙ্গনা রানাউত এবং প্রাচী দেশাইয়ের বদলে অভিনয় করেছেন সোনাক্ষি সিনহা। এবার দেখা যাক আগের ছবিটির মতো এই সিক্যুয়ালটি দর্শক গ্রহণযোগ্যতা পায় কি না।
