কিংবদন্তি শিল্পীদের নিয়ে মকবুলের উদ্যোগ

আপডেট : ১৫ আগস্ট ২০১৩, ২০:৪৫
বাংলার ইতিহাসের কিংবদন্তি ও বিখ্যাত ব্যক্তিদের স্মরণানুষ্ঠান নির্মাণ করছেন মকবুল হোসেন পাইক। এসব বিখ্যাত ব্যক্তিদের মধ্যে রয়েছেন হাসন রাজা, লালন, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, জসীমউদ্দিন, শাহ আব্দুল করিমসহ আরও অনেকে। তাদের রেখে যাওয়া কাজ এবং নানা চড়াই-উতরাইয়ের ঘটনাও তুলে ধরা হবে এই অনুষ্ঠানে। এরইমধ্যে এর অনেকগুলো পর্বের শুটিং হয়েছে বলে মকবুল হোসেন পাইক জানান। তিনি আরও জানান, অনুষ্ঠানটির উপস্থাপনা করছেন এই সময়ের জনপ্রিয় বেশ কিছু তারকারা।