বিফলে গেল জিয়ার সেঞ্চুরি

আপডেট : ১৫ আগস্ট ২০১৩, ২১:৫৬
মাত্র ৬৯ বলে সেঞ্চুরি করেও আনন্দটা ঠিকমতো করতে পারলেন না জিয়াউর রহমান। কারণ দিনশেষে তার ঠাঁই হয়েছে পরাজিত দলে। জিয়ার সেঞ্চুরির পরও বুধবার নটিংহ্যাম্পশায়ারের বিপক্ষে ৪ উইকেটে হেরেছে ‘এ’ দল। আগে ব্যাট করে সামসুর রহমান শুভর ৫২ ও মোমিনুলের ৪৭ রানের পরও বিপাকে ছিল বাংলাদেশ ‘এ’ দল। মূলত সাত নম্বরে নেমে জিয়ার করা ঝড়ো এই অপরাজিত ১০৪ রানে ভর করে ২৯২ রানের বড় পুঁজি করে ‘এ’ দল। জবাবে মাত্র ৪৮ রানেই ৩ উইকেট হারানো নটিংহ্যাম্পশায়ার ঠিকই জয় তুলে নেয় ৭ বল বাকী থাকতে। ছয় নম্বরে নামা তিলক ৯৭ ও সাত নম্বরে নামা অধিনায়ক ফ্রাঙ্কস ৭৫ রান করে জয় নিশ্চিত করেন।