কিশোরগঞ্জের কটিয়াদীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত ৫ম খেলাঘর দাবা টুর্নামেন্টের ফাইনালে হুমায়ুন কবীরকে ২-১ সেটে হারিয়ে ওবায়দুল কাদের সোহাগ চ্যাম্পিয়ন হন। গত বুধবার সন্ধ্যায় এ ফাইনাল অনুষ্ঠিত হয়।
নকআউট পদ্ধতির এ প্রতিযোগিতায় ১৬ জন দাবাড়ু অংশ নেন। এতে ৩য় ও ৪র্থ স্থান অর্জন করেন যথাক্রমে মো. আমীর হোসেন মিলন ও মো. কামরুল আহসান।
সমাপনী খেলায় প্রধান অতিথি ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের প্রভাষক ইমতিয়াজ তানভীর।
সভাপতিত্ব করেন কটিয়াদী কলেজের সাবেক ভিপি শারফুল কাদের মনি।
টুর্নামেন্ট উদ্বোধন ও পরিচালনায় ছিলেন সৈয়দ সাহাদাত হোসেন সাধু। খেলায় প্রচুর সংখ্যক দর্শক ও খেলোয়াড় উপস্থিত ছিলেন।
