পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে শোক দিবস পালন

আপডেট : ১৫ আগস্ট ২০১৩, ২২:৩১
যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধায় গতকাল বৃহস্পতিবার জাতীয় শোক দিবস পালন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শোকাবহ দিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকালে পররাষ্ট্র মন্ত্রীর সার্বিক তত্ত্বাবধানে এবং তাঁর উপস্থিতিতে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বাদ জোহর মন্ত্রণালয়ের জামে মসজিদে সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে জাতির পিতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি