ভাওয়াইয়া গানের প্রসার ও মানোন্নয়নে রংপুরের সাংস্কৃতিক সংগঠন সাউন্ড টাচের আয়োজনে ও বাংলালিংকের সহযোগিতায় রংপুর বিভাগের ৮ জেলার ভাওয়াইয়া শিল্পীদের নিয়ে প্রতি বছরের মতো এবারও তিন দিনব্যাপী ‘ভাওয়াইয়া উত্সব’ শুরু হচ্ছে আজ থেকে। চলবে আগামী ১৮ আগস্ট পর্যন্ত। পুরো উত্সব অনুষ্ঠিত হবে রংপুর শহীদ মিনার চত্বরে। রংপুর বিভাগের ৮টি জেলার প্রায় ৪ শতাধিক শিল্পীদের এতে অংশ নেবে। ভাওয়াইয়া গানে মুখরিত এই উত্সব শুরু হবে প্রতিদিন বিকেল ৪টায়। এই আয়োজনের মধ্যে থাকছে—বর্ণাঢ্য র্যালি, বিষয়ভিত্তিক আলোচনা, ভাওয়াইয়া গানের আসর, পালা গানের আসর, গম্ভীরা ইত্যাদি।
