চোখের চিকিত্সায় কন্টাক্ট লেন্স

আপডেট : ১৬ আগস্ট ২০১৩, ২০:০৯
কন্টাক্ট লেন্স এটা একটি চোখের লেন্স, যা চোখের কালো মনির সামনে লাগিয়ে চোখের দৃষ্টি স্বল্পতার চিকিত্সা করা হয়। চোখের অন্যান্য রোগের চিকিসাতেও কন্টাক্ট লেন্স ব্যবহার হয়। কন্টাক্ট লেন্সের ব্যবহার ++যারা চশমা পড়তে চাননা তারা পাওয়ার যুক্ত কন্টাক্ট লেন্স ব্যবহার করতে পারেন। প্লাস, মাইনাস এ্যাসটিগমেটিক সব ধরনের কন্টাক্ট লেন্স পাওয়া যায়। ++যাদের কালো মনিতে পুরোনো ঘা আছে, চোখ খোলা ও বন্ধ করার সময় ঘা বারবার কাঁচা হয়ে যায়, তাদের ক্ষেত্রে ব্যান্ডেজ কন্টাক্ট লেন্স ব্যবহার করা প্রয়োজন। ++চোখে চুন পড়লে বিভিন্ন রকম ক্ষতি থেকে চোখকে রক্ষা করার জন্য চোখে কন্টাক্ট লেন্স দেয়া যেতে পারে। ++কালো মনির পুরোনো দাগ লুকানোর জন্য কসমেটিক কন্টাক্ট লেন্স ব্যবহার করা যেতে পারে। ++জন্মগত চোখের ক্রটির জন্য যারা আলোর প্রতি বেশী সংবেদনশীল, আলোতে যেতে পারেনা, তারাও বিশেষ ধরনের কন্টাক্ট লেন্স ব্যবহার করতে পারেন। ++ফ্যাশন সচেতন মানুষেরা রঙিন কন্টাক্ট লেন্স ব্যবহার করে চোখের আকর্ষণ বাড়াতে পারেন। কন্টাক্ট লেন্সের ধরন লেন্স সাধারণত তিন ধরনের হয় ++হার্ড কন্টাক্ট লেন্স ++আর জি পি কন্টাক্ট লেন্স ++সফট কন্টাক্ট লেন্স ব্যবহার বিধি ++প্রথমত বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ব্যতিরেকে কন্টাক্ট লেন্স ব্যবহার করবেন না ++কন্টাক্ট লেন্স নিয়মিত নিদৃষ্ট সল্যুশন বা তরল দিয়ে পরিষ্কার করতে হবে ++মেয়াদ উত্তীর্ণ তরল ব্যবহার করবেন না ++বেশী পুরানো হয়ে গেলে কন্টাক্ট লেন্স পরিবর্তন করবেন ++হার্ড কন্টাক্ট লেন্স বেশীক্ষণ ব্যবহার করা উচিত নয়। প্রয়োজনে দৈনিক অল্প সময় (৩-৪ ঘন্টা) ব্যবহার করা যায় ++আর জি পি এবং সফট কন্টাক্ট লেন্স ১৫-২০ ঘন্টা ব্যবহার করা যায় ++প্রতি ২৪ ঘন্টা পরপর নিদৃষ্ট তরল বা সল্যুশন দিয়ে লেন্স পরিষ্কার করা উত্তম ++কন্টাক্ট লেন্স ব্যবহার করা অবস্থায় চোখ লাল হলে লেন্স খুলে ফেলতে হবে এবং তড়িত্ চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। কন্টাক্ট লেন্স জনিত সমস্যা ++লেন্স পরিষ্কার করার তরলের মধ্যে যে রাসায়নিক পদার্থ থাকে, তা চোখে এলার্জি করতে পারে ++চোখের কালো মনিতে পানি জমে, পরবর্তীতে ঘা হতে পারে ++কন্টাক্ট লেন্সের চাপে চোখে স্থায়ী এসটিগমেটিজম বা দৃষ্টি স্বল্পতা হতে পারে ++লেন্স ঘোলা হয়ে নষ্ট হয়ে যেতে পারে। পরিশেষে বলতে হয়, চশমার বিকল্প হিসেবে স্বল্প খরচে কন্টাক্ট লেন্স ব্যবহার অনেক জনপ্রিয়। ডাক্তারের পরামর্শে , ব্যবহার বিধি মেনে চলে লেন্স ব্যবহার করলে কন্টাক্ট লেন্স জনিত চোখের সমস্যা দেখা যায়না এবং লেন্স ব্যবহার অনেক আরামদায়ক হয়।