জেপি’র আলোচনা সভা আজ

আপডেট : ১৬ আগস্ট ২০১৩, ২১:২৪
জাতীয় শোক দিবস উপলক্ষে আজ শনিবার এক আলোচনা সভার আয়োজন করেছে জাতীয় পার্টি-জেপি। আজ বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় জেপি’র চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু সভাপতিত্ব করবেন। দেশের বরেণ্য রাজনৈতিক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এতে উপস্থিত থাকবেন। উক্ত আলোচনা সভায় সংশ্লি¬ষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য দলের মহাসচিব শেখ শহীদুল ইসলাম অনুরোধ জানিয়েছেন। - প্রেস বিজ্ঞপ্তি