পুরান ঢাকার লক্ষ্মীবাজারে যুবলীগ-ছাত্রলীগের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ শিশু সায়মুনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করে তার মাথা থেকে গুলি বের করা সম্ভব হয়নি। এলাকাবাসী বৃহস্পতিবার তার চিকিত্সার জন্য চাঁদা তুলে অর্থ সংগ্রহ করে।
গত মঙ্গলবার রাতে লক্ষ্মীবাজারের ডিআইটি মার্কেটে ঈদ মেলায় চাঁদার ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে বন্দুকযুদ্ধে মেলায় আগত শিশু সায়মুন গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় সায়মুনের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে যুবলীগের ৬/৭ জন নেতা-কর্মীর নামে মামলা করেন।
