যুব এশিয়ান গেমস খেলতে চীন গেলেন পিরোজপুরের সম্রাট

আপডেট : ১৬ আগস্ট ২০১৩, ২২:১১
পিরোজপুরের শ্যূটার রিসালাতুল ইসলাম সম্রাট দ্বিতীয় যুব এশিয়ান গেমসে খেলতে চীন গেলেন। গত বৃহস্পতিবার শ্যূটিং দলের সাথে বাংলাদেশ ত্যাগ করেছেন তিনি। আজ থেকে শুরু হচ্ছে দ্বিতীয় যুব এশিয়ান গেমস।