জামালপুরে মাদকাসক্তকে পুলিশে দিলেন মা

আপডেট : ১৬ আগস্ট ২০১৩, ২২:২০
মাদকাসক্ত সন্তানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের হাতে তুলে দিলেন এক মা। জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ভাঙ্গাগাঁও গ্রামের নূর নবী’র ছেলে মোহাম্মদ আলী (২২) দীর্ঘ দিন থেকে মাদকাসক্ত হয়ে পড়েন। প্রতিদিন তার নেশার টাকার জন্য মা মাহফুজা বেগম ও তার পরিবারের অন্যান্য সদস্যদের উপর অত্যাচার করে আসছিল। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গত ১৪ আগস্ট বুধবার মা মাদকাসক্ত ছেলেকে আটকের জন্য জামালপুর পুলিশ সুপার নজরুল ইসলামের কাছে একটি আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে ১৫ আগস্ট সদর থানার এসআই জয়নাল আবেদীন জামালপুর পৌর শহরের পাথালিয়া এলাকা অভিযান চালিয়ে মোহাম্মদ আলীকে আটক করে। পরে সন্ধ্যায় তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহম্মদ হোসেন ভুঁইয়া মাদকাসক্ত মোহাম্মদ আলীকে এক মাসের কারাদণ্ড প্রদান করে।