ডোমার যুবদলের আহবায়ককে অপসারণের দাবিতে অনাস্থা

আপডেট : ১৬ আগস্ট ২০১৩, ২২:২২
বিএনপির অঙ্গসংগঠন যুবদলের ডোমার উপজেলার আহবায়ক শাহাদাত্ হোসেনের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র নিয়মনীতি ও গণতান্ত্রিক প্রথার তোয়াক্কা না করে স্বৈরাচারী মনোভাবে দল পরিচালনা করার প্রতিবাদে অনাস্থা প্রকাশ করা হয়েছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটির ৫১ জন সদস্যের মধ্যে ১ জন সিনিয়র যুগ্ম সম্পাদক ৬ জন যুগ্ম আহবায়কসহ ৩১ জন সদস্য অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করে তারা শাহাদাত্ হোসেনকে অপসারণে জেলা যুবদলের আহবায়ক এ্যাডঃ সোয়েমের কাছে রেজুলেশন পত্র দাখিল করেছেন। এ ঘটনায় ডোমার উপজেলা যুবদল দুটি ভাগে বিভক্ত হয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে।