পোরশার ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

আপডেট : ১৬ আগস্ট ২০১৩, ২২:২৭
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্ত এলাকা থেকে শুক্রবার ভোর রাতে নাজমুল হক (২৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ। পোরশার ৪৬ বিজিবি নিতপুর ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল গনি জানান, উপজেলার অনন্তপুর গ্রামের আলীউল হকের ছেলে নাজমুল আগেরদিন সীমান্ত এলাকার একটি হাট থেকে গরু কিনে বাংলাদেশে ফেরার পথে ভারতের হরিশচন্দ্রপুর ও আগ্রাবাদ বিএসএফ ক্যাম্পের সদস্যরা নিতপুর সীমান্তের ২২৮/২২৯ নং পিলারের কাছ থেকে তাকে ধরে নিয়ে যায়।