র্যাম্প মডেলিং ছেড়ে এখন পুরোদস্তুর চলচ্চিত্রেই ব্যস্ত সময় কাটাচ্ছেন রুহি। তবে এর মাঝে মালেক আফসারীর একটি চলচ্চিত্রে রুহির কাজ নিয়ে অভিযোগ উঠেছে। পরিচালক জানান, রুহি নাকি সেলফোনে তার প্রেমিকের সাথেই কথা বলেই বেশিরভাগ সময় কাটিয়েছেন সেটে। এমনকি শিডিউল নিয়েও বেশ জটিলতা তৈরি করেছেন। রুহির পক্ষ থেকে আবার ভিন্ন কথা শোনা যায়। তবে আর যাই হোক, ক্যারিয়ারের একেবারেই শুরুতে প্রতিষ্ঠিত পরিচালকের কাছ থেকে অভিযোগের বিষয়টি কেউই খুব একটা ইতিবাচক হিসেবে দেখছেন না। এদিকে শাকিব খানের সাথে আরও একটি চলচ্চিত্রে রুহি প্রাথমিকভাবে চূড়ান্ত হলেও পরবর্তীতে রুহি আর সেখানে কাজ করবেন না বলে সাফ জানিয়ে দেন। এখন পর্যন্ত সেই অর্থে তার কোনো ছবি রিলিজ না হলেও রুহি চলচ্চিত্রাঙ্গনে বেশ আলোচনায় এসেছেন। এখন ভাবার বিষয়, রুহির জন্য এই আলোচনা কতটা ইতিবাচক হয়?
