‘কৃষ থ্রি’-এর শুটিং শেষের দিকে

আপডেট : ১৭ আগস্ট ২০১৩, ২০:৪৬
ঋত্বিকের মস্তিষ্কের সার্জারি শেষে এখন পুরোদমে চলছে বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘কৃষ থ্রি’-এর শুটিং। মুক্তির দিন-তারিখও ঠিক হয়ে গেছে, আগামী ৪ নভেম্বর ছবিটি আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে। শুটিং শেষ হয়েছে প্রায় ৭০ ভাগ। আর প্রায় সপ্তাহখানেক এর শুটিং করে ঋত্বিক শুরু করবেন ‘ব্যাং ব্যাং’-এর শুটিং। তারপর আবার শুটিং হবে ছবিটির। এরইমধ্যে ছবিটির প্রচ্ছদসহ পোস্ট প্রোডাকশনের কাজ অনেকখানিই সম্পন্ন হয়েছে। সবকটি গানেরও শুটিং শেষ। এবার দেখা যাক বলিউডের প্রথম সুপারহিরোর চলচ্চিত্র ‘কয়ি মিলগায়া’-এর সিক্যুয়াল এবারে দর্শকদের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা পায়।