বিনোদন প্রতিদিন চয়েজ

পয়মন্ত

আপডেট : ১৭ আগস্ট ২০১৩, ২০:৪৭
জিটিভিতে সপ্তাহের প্রতি শনি ও রবিবার নিয়মিত ভাবে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘পয়মন্ত’। শৌর্য দীপ্ত সূর্য্যের রচনা ও হাসান শিকদারের পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—মীর সাব্বির, নাদিয়া আহমেদ, রওনক হাসান, ফারজানা ছবি, আ খ ম হাসান, গোলাম ফরিদা ছন্দা, সাজ্জাদ রেজা, কেএস ফিরোজ, খালেদা আক্তার কল্পনা, হান্নান শেলী, শেলী আহমেদ প্রমুখ। আজ এই ধারাবাহিকের শেষ পর্ব প্রচার হবে রাত ৮টা ১০ মিনিটে।