পর্দা উঠলো যুব এশিয়ান গেমসের

আপডেট : ১৭ আগস্ট ২০১৩, ২১:৪৩
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠলো যুব এশিয়ান গেমসের দ্বিতীয় আসরের। গত শুক্রবার রাতে চিনের নানজিং স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত হয় এই ক্রীড়া উত্সবের উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী মার্চপাস্টে বাংলাদেশের পতাকা বহন করেন গলফার আফনান চৌধুরী। ১৬টি খেলার ১১৮টি ইভেন্টে অংশ নিচ্ছেন ৪৫টি দেশের ২৬৪১ জন অ্যাথলেট। নানজিংয়ে রেশমা দশম নানজিং ইউথ এশিয়ান গেমসে গতকাল ভারোত্তোলনে জহুরা আক্তার রেশমা ৪৮ কেজি ওজন শ্রেণীতে ১৩ ভারোত্তোলকের মধ্যে দশম স্থান পেয়েছেন। জানা গেছে, রেশমা স্ন্যাচে ৫১ ও ক্লিন অ্যান্ড জার্কে ৬৬ কেজিসহ ১১৭ কেজি ওজন তুলেছেন। এই ইভেন্টে বাংলাদেশ গেমসে স্বর্ণ জয়ী ভারোত্তোলক স্ন্যাচে দ্বিতীয়বার ওজন তুললেও তিনি নির্ধারিত সময় পর্যন্ত ধরে রাখতে পারেননি। রেশমার ইভেন্টে স্বর্ণ জয় করেছেন স্বাগতিক চীনের হুউইয়া জিয়ং। তিনি দুই দফায় ১৮৩ কেজি ওজন তুলেছেন।