টাঙ্গাইলে কাণ্ঠালিয়া ও বড়দাম সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

আপডেট : ১৭ আগস্ট ২০১৩, ২১:৪৪
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বড়দাম সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কাণ্ঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। গতকাল শনিবার টাঙ্গাইলের মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত ছেলেদের ফাইনালে বড়দাম সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৭-০ গোলে আগধল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। এর আগে মেয়েদের ফাইনালে কাণ্ঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-৩ গোলে লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব মো. একাব্বর হোসেন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মির্জাপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ফুটবল টুর্নামেন্টে অংশ গ্রহণ করে। কাণ্ঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়রা হলেন- স্বপ্না সুত্রধর (ম্যান অব দা ম্যাচ), তিথি সরকার, জয়পতি, নূপুর, দিপু, সুমি, রত্না, অলি দাস, ঝুমা শীল ও ইতি। বড়দাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়রা হলেন- হূদয় সরকার (গোলি), মৃদুল (অধিনায়ক), রনি, মাসুদ, সুমন, ওবায়দুল, রিপন, বিপ্লব, সৌরভ, মনির, রনি ও স্বপন। ফাইনালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আক্তার চৌধুরী, মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সালাউদ্দিন আহমেদ বাবর, উপজেলা যুবলীগের সভাপতি শাহিন আলম, সাধারণ সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, সাবেক জিএস ফারুক হোসেন, ছাত্রনেতা মোবারক হোসেন, সাংবাদিক শাহ সৈকত মুন্না, রায়হান সরকার রবিন, শিক্ষা অফিসার মইনুল হোসেন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক প্রমুখ।