উইম্বলডনের সেই কালো বুধবারের সাথে তুলনা না চললেও গত শুক্রবার আরেকটি ঘটনাবহুল রাতই দেখলো টেনিস বিশ্ব। সিনসিনাটি ওপেনের শেষ ষোলো থেকেই এদিন বিদায় নেন পুরুষ এককের তিন শীর্ষ তারকা নোভাক জোকোভিচ, অ্যান্ডি মারে এবং রজার ফেদেরার। তবে তারকা পতনের এই রাতেই ফেদেরারকে হারিয়ে সেমিফাইনালে পা রেখেছেন চতুর্থ বাছাই রাফায়েল নাদাল।
এক ঘন্টার ব্যবধানে জোকোভিচ ৭-৬(৫), ৩-৬, ৭-৫ ব্যবধানে জন ইসনার এবং মারে ৬-৩, ৬-৪ ব্যবধানে হেরে গেলেন টমাস বার্ডিচের কাছে। একই দিনে দুই শীর্ষ বাছাই সর্বশেষ কবে বিদায় নিয়েছিলেন পাড় টেনিস ভক্তরাও হয়তো সেটি মনে করতে পারবেন না।
