গত শুক্রবার মাদারগঞ্জের গাবেরগ্রামের ক্ষিপ্ত মহিষের গুঁতোয় এক মহিলার মৃত্যু হয়েছে। পরে মহিষ মালিক লক্ষাধিক টাকায় ঘটনাটি মীমাংসা করে। জানা যায়, ঐ দিন বালিজুড়ি এলাকার মহিষ পালক রবিজলের এক রাখাল, দড়িবিহীন কয়েকটি মহিষ নিয়ে গাবেরগ্রামে চড়াতে গেলে একটি ক্ষিপ্ত মহিষ ঐ এলাকার আ: খালেকের স্ত্রী ময়না বেগমের (৫০) ওপর চড়াও হয়। শিং দিয়ে গুঁতিয়ে তাকে মারাত্মক আহত করে এবং কিছুক্ষণ পর ময়না বেগম মারা যায়। ঘটনার পর মহিষ মালিক তড়িঘড়ি করে প্রায় লক্ষাধিক টাকা জরিমানা দিয়ে ঘটনা রফা দফা করে ফেলে।
