জোর করে জুটি তৈরি করা যায় না :অপু

আপডেট : ১৭ আগস্ট ২০১৩, ২২:০৭
এবারের ঈদে নতুন করেই আবার কামব্যাক করলেন অপু বিশ্বাস। দীর্ঘদিন পর শাকিব খানের সাথে জুটি বেঁধে ‘মাই নেম ইজ খান’ চলচ্চিত্রে কাজের পর ছবিটির সাফল্যে আবারো প্রমাণ করলো শাকিবের সাথে অপু বিশ্বাসের জুটিই পরীক্ষিতভাবে সফল। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘আসলে আমিও দেখতে চেয়েছিলাম শাকিব অন্যদের সাথে কতটুকু সফল হতে পারেন। কিন্তু কই? কোন সাফল্যই তো এলো না। মডেল, নাটকের অভিনেত্রী, নতুন মুখ সবার সাথেই তো জুটি গড়ার চেষ্টা করেছেন, তাতে লাভ তো হলো না কিছুই। অবশেষে আমাদের জুটিটাই যে সেরা সেই রায়ই দিল এবারের ঈদের দর্শকরা। আসল কথা হলো জুটি কখনো কোনদিন জোর করে তৈরি করা যায় না। এটা দর্শকই রায় দেয়।’ তাই একই সাথে নিজের ছবির সফলতা ও শাকিবের সাথে জুটি হিসেবে কামব্যাক করে এরই মধ্যেই বেশ কটি নতুন ছবির ব্যাপারে মৌখিক চুক্তি করেছেন অপু বিশ্বাস। আগামী ঈদেও এই জুটির আরো একটি চলচ্চিত্র মুক্তি পাবে বলে ধারণা করা হচ্ছে।