গণপিটুনিতে যুবক নিহত, আহত ২

আপডেট : ১৭ আগস্ট ২০১৩, ২২:০৯
রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত হয়েছেন সোহেল নামে এক যুবক। একই ঘটনায় তার দুই সঙ্গী বাবু ও ইউসুফ আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। গতকাল শনিবার ভোরে মিরপুরের পূর্ব মনিপুর এলাকায় এ ঘটনা ঘটে। মিরপুর থানার ওসি জানান, রাত তিনটার দিকে এক মহিলা গ্রামের বাড়ি বগুড়া থেকে বাসযোগে গাবতলী বাসস্ট্যান্ড আসেন। সেখান থেকে রিকশায় তিনি মনিপুরে তার নিজের বাসার সামনে নামেন। এ সময় কয়েক দুর্বৃত্ত তার গতিরোধ করে সঙ্গে থাকা স্বর্ণালংকার ও ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। ঐ মহিলার চিত্কারে এলাকাবাসী ছুটে এসে সোহেলসহ তিনজনকে ধরে গণপিটুনি দেয়। পরে পুলিশ তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিত্সক সোহেলকে মৃত ঘোষণা করেন। তবে গণপিটুনির শিকার তিনজনের কাছে থেকে কোন আগ্নেযাস্ত্র বা লুট হওয়া কোন মালামাল পাওয়া যায়নি।