বলিউডের অন্যতম সুঅভিনেত্রী বলা হয়ে থাকে শ্রীদেবীকে। তার সময়টাতে দাপিয়ে দখল রেখেছেন বলিউডের পর্দা, সেইসাথে ভক্তদের হূদয়ও। ‘মিস্টার ইন্ডিয়া’, ‘নাগিন’, ‘হিম্মতওয়ালা’, ‘সাদমা’সহ অসংখ্য ব্যবসাসফল ছবি উপহার দেওয়া এই বলিউড সুন্দরী গত ১৩ আগস্ট পা দিয়েছেন পঞ্চাশ বছরে। সেই উপলক্ষে একটি পার্টিরও আয়োজন করেন তিনি। আর এই পার্টি যেন পরিণত হয় বলিউড তারকাদের মিলনমেলায়। ঋষি কাপুর, শিল্প শেঠী, সুস্মিতা সেন, হেমা মালিনী, জুহি চাওলা, মনোজ বাজপেয়ী, বিনোদ খান্না, অনিল কাপুর, অনুপম খেরসহ আরও অনেক তারকার উপস্থিতি আলোকিত করে তোলে শ্রীদেবীর এই জন্মদিনের পার্টি।
