কাতার থেকে ফিরে আমেরিকায় বেবি নাজনীন

আপডেট : ১৮ আগস্ট ২০১৩, ২০:২০
‘ব্ল্যাক ডায়মন্ড’খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীন এবার ঈদে ছিলেন কাতারে। কাতার প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ঈদের দিন অনুষ্ঠিত একটি কনসার্টে পারফর্ম করতে তিনি ঈদের দুদিন আগে ঢাকা ত্যাগ করেন। কনসার্ট শেষে ঢাকায় ফেরেন ঈদের পর দিন। ফিরেই বেবী নাজনীন ১৪ আগস্ট উড়াল দেন আমেরিকায়। আগামী ২৫ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত বেবী নাজনীন তিনটি অনুষ্ঠানে যোগ দেবেন। প্রায় ৭-৮ দিন আগে ঢাকা ত্যাগ করার কারণ হিসেবে জানা যায় আগামী ২৫ আগস্ট পর্যন্ত ঢাকা থেকে আমেরিকার কোনো ফ্লাইট নেই। আছে তবে তা ২৫ তারিখের পরই। কিন্তু ২৫ তারিখই তার প্রথম কনসার্টটি। তাই উপায় না দেখে সপ্তাহখানেক আগেই আমেরিকার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। সব মিলিয়ে প্রায় তিন সপ্তাহ তিনি সেখানে অবস্থান করবেন বলে তার পারিবারিক সূত্রে জানা যায়। দেশে ফিরেই বেশ কিছ চলচ্চিত্র ও নতুন অ্যালবামের রেকর্ডিংয়ের কাজ সারবেন বলেও জানা গেছে।