রংতুলি

আপডেট : ১৮ আগস্ট ২০১৩, ২০:২১
জিটিভিতে আজ থেকে সম্প্রচার শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘রংতুলি’। নাটকটি সপ্তাহের প্রতি সোম ও মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে প্রচার হবে। নজরুল ইসলামের রচনা ও ইলিয়াস খান তমালের পরিচালায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—মীর সাব্বির, মম, সজল, মোনালিসা, তানিয়া আহম্মেদ, শামস সুমন, শারমিন শিলা, আল মনসুর, অহনা, লুত্ফর রহমান জর্জ, ফেরদৌসী লিনা, মেমিসহ আরও অনেকেই। নাটকের কাহিনীতে দেখা যাবে, বাড়িটি এক সময় একান্নবর্তী পরিবার ছিল। সদস্য সংখ্যা ছিল নয় জন। সংসারের পরিধিবৃদ্ধি এবং চাহিদার কারণে একে একে সবাই বাড়ি ছেড়ে চলে গেছে যে যার নিজ নিজ বাড়ি করে। শুধু রয়ে গেছে তাদের সবচেয়ে ছোট বোনটি। বোনটি মধ্যবয়স্কা। সম্পর্ক আছে একজনের সাথে। পারিবারিক অসম্মতির কারণে তাদের সম্পর্কটি পরিণতি লাভ করেনি। তবে তাদের সম্পর্ক এখনও জীবিত। এই বাড়িটি পরিবারের দ্বিতীয় প্রজন্মের কাছে সেফ হাউজ নামে পরিচিত। কেউ কেউ বাড়িতে ঝগড়াঝাটি করে উঠে আসে এ বাড়িতে। এভাবেই বাড়ির বাসিন্দাদের নিয়ে এগিয়ে যায় নাটকের গল্প।