নাটক, টেলিফ্লিম, মিউজিক ভিডিও ও বিজ্ঞাপনে মেহজাবিন চৌধুরীর সফল উপস্থিতি মুগ্ধতা ছড়িয়েছে বারবার। তবে কখনোই তাকে সিনেমায় দেখা যায়নি। কিন্তু ছোটপর্দার পাশাপাশি চলচ্চিত্রেও সাফল্য পেয়েছেন অভিনেতা সিয়াম। বলা চলে তিনি এখন পুরোদস্তুর সিনেমারই মানুষ। মডেল-অভিনেতা সিয়ামকে এখন সিনেমাপ্রেমীরা জনপ্রিয় চিত্রনায়ক নামেই ডাকেন।
সিয়াম-মেহজাবিন এবার জুটি বাঁধলেন। তাদের দেখা যাবে নতুন একটি বিজ্ঞাপনে। মঙ্গলবার দয়াগঞ্জে বাংলালিংকের একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।
বিজ্ঞাপনটি নির্মাণ করছেন ভারত-বাংলাদেশের খ্যাতিমান বিজ্ঞাপন নির্মাতা পিপলু খান যিনি গেল বছরের শেষের দিকে দেশের বর্তমান প্রধানমন্ত্রীকে নিয়ে ‘হাসিনা: এ ডটারস টেল’ নির্মাণ করে সাড়া ফেলে দিয়েছিলেন।
আরও পড়ুন: ‘যে পরিমাণ কর নেন সেই সেবা জনগণকে দেন না’
সিয়াম বলেন, ‘মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলালিংকের একটি ব্যয়বহুল কাজ হতে যাচ্ছে এটি। কাল দয়াগঞ্জে আমি আর মেহজাবিন শুটিংয়ে অংশ নিয়েছি। আজ থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং করছি। টানা চারদিন শুটিং হবে টিভিসিটির।’
চলতি মাসের শেষ সপ্তাহেই দেশের সকল টিভি চ্যানেল ও রেডিওতে প্রচার হবে সিয়াম-মেহজাবিন অভিনীত এই বিজ্ঞাপনটি।
ইত্তেফাক/বিএএফ
