জুনিয়র শারমিন ২৭তম, শারমিন ৩২তম স্থানে

আপডেট : ১৮ আগস্ট ২০১৩, ২১:৩৮
নানজিংয়ে ইউথ এশিয়ান শ্যুটিংয়ে বাংলাদেশের চার শ্যুটারের মধ্যে দু’জন মহিলা শ্যুটার রয়েছেন। দু’জনের নামই শারমিন আক্তার। একজন বিকেএসপির অন্যজন সাভার সেনা শ্যুটিংয়ের খেলোয়াড়। দু’জনেই গতকাল গেমসের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে লড়াই করেছেন। প্রথম জন জুনিয়র শ্যুটার শারমিন আক্তার ৩৯ শ্যুটারের মধ্যে ২৭তম স্থান পেয়েছেন। তার স্কোর ছিল ৪৩৬ এর মধ্যে ৩৯৬.০। বিকেএসপির এই শ্যুটারকে ছাড়িয়ে যেতে পারেননি বাংলাদেশের আরেক শ্যুটার সাভার সেনা শ্যুাটিংয়ের শারমিন আক্তার। তিনি ৩৯ জনের মধ্যে ৩২তম স্থান পেয়েছেন। ৪৩৬ স্কোরের মধ্যে তিনি স্কোর করেছেন ৩৯৩.২। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে স্বর্ণ জয় করেছেন চীনের হি জিচাও, স্কোর ৪১৫.৯। শ্যুটিংয়ের নতুন নিয়মে খেলা হচ্ছে। ডেসিমিল পদ্ধতি আরোপ করা হয়েছে। মনিটর ব্যবহার করা হয়। বাংলাদেশে ডেসিমিলি পদ্ধতি প্রবর্তন হয়নি এখনো। যে কারণে কার্ডের উপর খেলা হয়, স্কোর ধরা হয় ৪০০। নানজিংয়ে স্কোর নির্ধারণ করা হয়েছে ৪৩৬।