সংবিধান নারীকে সমঅধিকার দিলেও ব্যক্তিজীবনে এর প্রতিফলন নেই

আপডেট : ১৮ আগস্ট ২০১৩, ২১:৫৪
টিআইবি’র সভাপতি এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, সমৃদ্ধ জাতি গঠনে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার বিকল্প নেই। বাংলাদেশের সংবিধানে নারীদের সমঅধিকার দেয়া হলেও ব্যক্তিগত জীবনে এর প্রতিফলন ঘটেনি। সমাজে নারীদের অধিকার সংরক্ষণের বিষয়টি এখনও প্রকটভাবে অনুপস্থিত। এ অবস্থার উন্নয়নে বিস্তৃত সামাজিক কর্মসূচি গ্রহণ করতে হবে। নইলে পরিস্থিতির উন্নতি হবে না। গতকাল রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের মিলনায়তনে অধ্যাপক বশিরা মান্নান স্মারক বক্তৃতায় তিনি এ কথা বলেন। অধ্যাপক বশিরা মান্নান ট্রাস্ট ফান্ড এ অনুষ্ঠানের আয়োজন করে। ‘স্বাধীনতা পরবর্তীকালে বাংলাদেশে নারীর ক্ষমতায়নে সাফল্য ও প্রতিবন্ধকতা’ শীর্ষক বক্তৃতায় অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, স্বাধীনতা পরবর্তীকালে এদেশের নারীরা অনেক এগিয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালরে ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, নারীর ব্যক্তি, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করা না গেলে জাতি হিসাবে সফলতা অর্জন সম্ভব নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এবং ট্রাস্ট ফান্ডের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো: কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, অতিরিক্ত পররাষ্ট্র সচিব মস্য়ূদ মান্নান এনডিসি, ড. মো: আবু তাহের, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো: নূরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালন করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান।