জেএসসির ইংরেজি প্রশ্ন কাঠামোয় পরিবর্তন

আপডেট : ১৮ আগস্ট ২০১৩, ২১:৫৪
আসন্ন জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ইংরেজি প্রশ্ন কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে। এ ছাড়া চারু ও কারুকলা বিষয়ে পরীক্ষার সময় আধা ঘণ্টা বাড়নোর সিদ্ধান্ত হয়েছে। আগামী ৪ নভেম্বর থেকে জেএসসি পরীক্ষা শুরু হবার কথা রয়েছে। গতকাল রবিবার শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। আগে ইংরেজি প্রশ্নে তিনটি প্যাসেজ থেকে উত্তর দিতে হতো, এখন সেখানে দুটি প্যাসেজ থেকে উত্তর দিতে হবে। এর মধ্যে একটি প্যাসেজ থাকবে বইয়ের ভেতর থেকে এবং একটি বইয়ের বাইরে থেকে। এ ছাড়া চারু ও কারুকলা বিষয়ে পরীক্ষার সময় আধা ঘণ্টা বাড়ানো হয়েছে। আগে এ বিষয়ে পরীক্ষার সময় ছিল দুই ঘণ্টা, এখন হবে আড়াই ঘণ্টা। জেএসসিতে গণিতের নম্বর বিভাজন আগের মতোই থাকবে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে ৫ আগস্ট ৯টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ সিলেবাস ও নম্বর বন্টনে পরিবর্তন না করলে জেএসসিতে ফল বিপর্যয়ের আংশকা করে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি লেখেন। ঐ চিঠির সুপারিশ অনুযায়ীই পরিবর্তন হয়েছে বলে জানা গেছে।