জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয়নি। গতকাল রবিবার এ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। খালেদার পক্ষে দাখিলকৃত সময়ের আবেদনে বলা হয়, ‘রাজনৈতিক অবস্থা বিবেচনায় দলীয় বিশেষ বৈঠকে ব্যস্ত থাকার কারণে খালেদা জিয়া আদালতে হাজির হতে পারেননি।
আদালতে খালেদার পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্ট?ার মাহবুব উদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়া, খোরশেদ মিয়া আলম ও তাহেরুল ইসলাম প্রমুখ। অন্যদিকে অভিযোগ গঠনের শুনানি শুরু করার পক্ষে শুনানি করেন দুদকের বিশেষ পিপি মোশারফ হোসেন কাজল।
শুনানি শেষে ঢাকার ৩ নম্বর বিশেষ জজ মো. মোতাহার হোসেন সময়ের আবেদন মঞ্জুর করেন। আগামী ১৬ সেপ্টেম্বর এ শুনানির দিন ধার্য করেন।
