বাংলাদেশ মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল সংসদ ভবনে অনুষ্ঠিত এ সভায় নৌ-কমান্ডো ও নাবিকদের জীবনকোষ বইতে অনেক কমান্ডোর বিরুদ্ধে বর্ণিত মিথ্যাচারের বিরুদ্ধে করা মামলার অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়। এছাড়া এসোসিয়েশনের পরবর্তী সাধারণ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য কমডোর এ. ডব্লিউ চৌধুরী (অব:) বীরউত্তমকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি
