কফি অনেকের কাছে অতি প্রিয় একটি পানীয়। আর কফির ক্যাফেইন কতটা বিপজ্জনক হতে পারে তার তথ্য দিয়েছেন ড: ন্যান্সী সিনাইডারম্যান। তিনি মায়ো ক্লিনিকের গবেষণা তথ্য উল্লেখ করে বলেছেন অনূর্ধ্ব ৫৫ বছর বা তার কম বয়সের যে সব পুরুষ সপ্তাহে ২৮ কাপ কফি পান করেন অর্থ্যাত্ দিনে গড়ে ৪ কাপ কফি পান করেন তাদের মৃত্যু ঝুঁকি স্বাভাবিকের চেয়ে বেশী। তবে ড: ন্যান্সী উল্লেখ করেছেন, গবেষণায় অন্তর্ভুক্ত পুরুষদের অনেকের হূদরোগের সমস্যা ছিলো এবং তারা তাদের হার্টের সমস্যায় যথেষ্ট যত্নশীল ছিলেন না। ড: ন্যান্সী এটাও বলেন যে, তার বিশ্বাস ক্যাফেইন তাদের জন্য বেশী ক্ষতিকর যাদের হার্টের পালপিটিশন আছে, কার্ডিয়াক এরিথমিয়া এবং উচ্চ রক্তচাপ রয়েছে। তবে কফি পানের নানা গুণাগুণও কম নয়। ক্যাফেইন মানসিক শক্তি ত্বরান্বিত করে। অ্যাথলেটদের ফলাফল ভাল হয়।
মহিলাদের টাইপ-২ ডায়াবেটিস কমায় এবং পুরুষদের প্রস্টেট ক্যান্সারের ঝুঁকিও হ্রাস করে। তথ্য অনুসারে ৬৪ ভাগ আমেরিকান গড়ে প্রতিদিন ৩ দশমিক ১ কাপ করে কফি পান করেন। তাই পরিমিত কফি পানের হিতকর দিক যেমন রয়েছে তেমনি মাত্রাতিরিক্ত ক্যাফেইনের ঝুঁকিও কম নয়।
লেখক : চুলপড়া, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
