সামাজিক ব্যবসা নিয়ে কর্মশালা

আপডেট : ১৮ আগস্ট ২০১৩, ২১:৫৫
দেশের একমাত্র নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস প্রবর্তিত সামাজিক ব্যবসার প্রসারের লক্ষ্যে নিয়মিত কর্মশালার আয়োজন করছে সোশ্যাল বিজনেস ডিজাইন ল্যাব। গত জানুয়ারি মাস থেকে প্রতিমাসেই নিয়মিত এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। ল্যাবের এ সম্পর্কিত সপ্তম কর্মশালাটি শনিবার মিরপুরের গ্রামীণ ব্যাংক ভবনে অবস্থিত ইউনূস সেন্টারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ড. মুহাম্মদ ইউনূস এতে উপস্থিত ছিলেন। এবারের কর্মশালায় সামাজিক ব্যবসার ৬টি নতুন ধারণা নিয়ে আলোচনা-পর্যালোচনা হয়। ল্যাবের পক্ষে জানানো হয়, সামাজিক ব্যবসা সম্পর্কিত সপ্তম কর্মশালায় বাগেরহাটের কোকো পিথ প্লাস্টিক কমপাউন্ড ইন্ডাস্ট্রি, মত্স্য খামারসহ মোট ছয়টি বিষয়ে তথ্য ও কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।