সিক্রেট সার্ভিস

আপডেট : ১৯ আগস্ট ২০১৩, ২০:৫৪
দেশ টিভিতে শুরু হলো নতুন ধারাবাহিক নাটক ‘সিক্রেট সার্ভিস’। নাটকটি সপ্তাহের রবি থেকে মঙ্গলবার পর্যন্ত রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে। এটি রচনা করেছেন মাসুম রেজা এবং পরিচালনা করেছেন আরিফ খান। এতে অভিনয় করেছেন—জামালউদ্দিন হোসেন, পীযূষ বন্দোপাধ্যায়, মিতা চৌধুরী, মামুনুর রশিদ, কেএস ফিরোজ, কল্যাণ, আরফান নিশো, সোহানা সাবা, তানভীর তনু, রিয়া, ফেরদৌসী মজুমদার। নাটকের কাহিনীতে দেখা যাবে—মাহিন ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে পড়ে। সেখানে থাকা অবস্থাতেই খবর পায় তার বাবা হার্ট অ্যাটাকে মারা গেছেন। কিন্তু মাহিন প্রায় রাতে তার বাবাকে স্বপ্ন দেখে। বাবা এসে তার দিকে তাকিয়ে থাকে অপলক চোখে। তারপর ঘুরে চলে যায়। যাওয়ার সময় ঘাড় ফিরিয়ে বলে তুই আমার হ্যামলেটের ছায়া। মাহিন দেশে ফিরে আসে। এসেই প্রথমে ধাক্কা খায় যখন জানতে পারে বাবার মৃত্যুর পর তার মা আবার বিয়ে করে তারই সত্ চাচা বাবার ব্যবসার পার্টনার দানিককে। মাহিনের মনের মধ্যে বাবার দেখানো স্বপ্ন দোল খায়। তার মধ্যে সন্দেহ ঢুকে যায়। তাহলে কি হ্যামলেটের মতো তার বাবার মৃত্যুটাও স্বাভাবিক নয়? মাহিন অস্থির হয়ে উঠে।