এশিয়া কাপ হকি : স্পন্সর সাউথ ইষ্ট ব্যাংক এটিএন বাংলা অঞ্জনস

আপডেট : ১৯ আগস্ট ২০১৩, ২১:১৮
হকি খেলোয়াড়রা মালয়েশিয়া যাবেন এশিয়া কাপ হকিতে অংশগ্রহণ করার জন্য। এশিয়া কাপ হকিতে বাংলাদেশ দলের তিনটি স্পন্সর রয়েছে। স্পন্সর সাউথ ইষ্ট ব্যাংক মূল স্পন্সর। তারা হকি ফেডারেশনকে দিচ্ছে ৩০ লাখ টাকা। এটা প্রস্তুতির পেছনে চলে যাচ্ছে। কিন্তু প্রস্তুতিতে ব্যয় হচ্ছে ৪০ লাখ টাকা। কোস্পন্সর হচ্ছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা দিচ্ছে মালয়েশিয়ায় যাওয়া আসার বিমান ভাড়া। খেলোয়াড়দের পোশাক দিচ্ছে ফ্যাশন হাউজ অঞ্জনস। তারা জাতীয় দলের জন্য জার্সি বানিয়ে দিয়েছে। গতকাল দুপুরে তেজগাঁও বিমানবাহিনীর ফ্যালকন হলে আয়োজিত অনুষ্ঠানে দুই রকম জার্সি দলের অধিনায়ক মামুনুর রহমান চয়নের হাতে তুলে দিয়েছেন ফেডারেশন সভাপতি বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল ইনামুল বারী। লাল সবুজ এবং সাদা লাল রংয়ের স্লীভলেস জার্সিতে তিনটি প্রতিষ্ঠানের নাম লেখা রয়েছে। ফেডারেশন সভাপতি খেলোয়াড়দের শুভ কামনা জানিয়ে বলেছেন, আমাদের আর্থিক সঙ্গতি সীমাবদ্ধ। এটাকে মাথায় রেখে দেশের জন্য ভালো খেলার পরামর্শ দিয়েছেন তিনি। অনুষ্ঠানে সাউথ ইষ্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির এবং এটিএন বাংলার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।