সড়ক দুঘটনায় মুশফিক!

আপডেট : ১৯ আগস্ট ২০১৩, ২১:১৯
সড়ক দুর্ঘটনার কবলে পড়লেন মুশফিকুর রহিম। গতকাল মঙ্গলবার বিকালে শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে কন্ডিশনিং ক্যাম্প শেষে বাড়ি ফেরার পথে মিরপুরের কালশিতে মুশফিককে বহনকারী গাড়িকে পিছন থেকে ধাক্কা দেয় আরেকটি প্রাইভেট কার। ভাগ্যবশত বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কের কোন ক্ষতি হয়নি। মুশফিকের গাড়ির চালক আলি আকবর বলেন, ‘মুশফিকুর রহিম উত্তরাতে নিজের বাসায় ফিরছিলেন। এসময় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে এসে ধাক্কা দেয়। গাড়ির পিছন দিকটার সামান্য ক্ষতি হয়েছে। এসময় মুশফিকুর রহিম গাড়িতেই ছিলেন। তিনি এখন ভাল আছেন।’ এই ঘটনার পরপরই আবার মিরপুরে ফিরে আসেন মুশফিক। তিনি বলেন, ‘শারীরিকভাবে আমার কোন ক্ষতি হয়নি। তবে মানসিকভাবে আমি একটু ভয় পেয়েছি।’ প্রধান কোচ শেন জার্গেনসেনের অধীনে আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজকে সামনে রেখে ঈদের ছুটির পর গত রবিবার থেকে শুরু হয়েছে ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প।